শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্ন ভিডিও তৈরি, গ্রেপ্তার-৫ প্রতিরক্ষা চুক্তির আগে মক্কায় তিন দেশের নেতাদের জুমার নামাজ আদায় মালয়েশিয়া–বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদারে পুত্রজায়ায় বৈঠক অর্ধশতাধিক বাংলাদেশিসহ গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার সাড়ে ৭ ঘণ্টা ধরে রোম বিমানবন্দরে আটকা বাংলাদেশ বিমানের ফ্লাইট প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার কোনো সুযোগ দেখেন না ক্রীড়া প্রতিমন্ত্রী সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়: তিতুমীর বাংলাদেশ সরকার নিয়ে শেখ হাসিনার বক্তব্য সমর্থন করি না: ভারত সৌদিতে দুই ভাইসহ ৩ বাংলাদেশি অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

নির্বাচনে অংশ নেবে না কৃষক শ্রমিক জনতা লীগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম। এটি একটি গণতান্ত্রিক নির্বাচনমুখী দল এবং সব সময় অবাধ, নিরপেক্ষ নির্বাচনে অংশ নিতে আগ্রহী।
কিন্তু যেখানে সকলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন খুবই প্রয়োজন, সেখানে এখনো অনেককে নির্বাচন থেকে দূরে রাখা হচ্ছে। এমতাবস্থায় একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করা যায় না।
সাধারণ মানুষের মধ্যে তেমন উৎসাহ ও উদ্দীপনাও দেখা যাচ্ছে না। তাই তথাকথিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করছে না।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘গত তিন-তিনবার জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে না হয়ে পাতানো রূপ নেওয়ায় দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ২৪ এর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত সরকারের পতন ঘটায়। সমগ্র দেশবাসীর প্রত্যাশা একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু অন্তর্বর্তী সরকার সার্বিকভাবে সবাইকে নিয়ে একটি নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি করতে পারেনি বরং বিগত সরকারের আমলে যা হয়েছে তার চাইতে খারাপভাবে দেশ চলছে।
মানুষের জানমাল সম্পদের কোনো নিরাপত্তা নেই- আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বরং নির্বাচনের সময় সরকারিভাবে অস্ত্রের অনুমোদন দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করা হচ্ছে।
তাই গত ২৪ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশেষ বর্ধিত সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচন থেকে দূরে বা বাইরে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories