শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, চট্রগ্রাম
  • আপলোডের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৯৫ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১০ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৫ জনের। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮৬ হাজার ৪২৯ জনে।আজ বুধবার (৪ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৬৭৯ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ২৮৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৮৪৪ জন ও উপজেলার ৪৪১ জন।জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৮৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১২৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৯ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১৩৯ জনের করোনা শনাক্ত হয়।একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে পাঁচজন জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৯৯ জন, অ্যান্টিজেন টেস্টে ২২৭ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories