বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

জাবি উপাচার্যকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, উদ্বেগ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার

সামাজিক যোগাযোগমাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। শনিবার (২৭ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অতিরিক্ত জনসমাগমের কারণে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদানের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় উল্লেখযোগ্য জনসমাগম ঘটে। বৃহৎ জনসমাবেশে ভিড় নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সবসময়ই চ্যালেঞ্জিং। পরিস্থিতি শান্ত রাখতে এবং বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে ছিল।
এ ধরনের পরিস্থিতিতে প্রশাসনিক দায়িত্ব পালন ও নিরাপত্তা ব্যবস্থাপনা তদারকির অংশ হিসেবে উপাচার্য মহোদয়ও উপস্থিত ছিলেন। দুঃখজনকভাবে, এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উপাচার্যকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত ব্যাখ্যা এবং ব্যক্তিগত আক্রমণাত্মক ভাষার ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, যা অনভিপ্রেত ও নিন্দনীয়। আমরা মনে করি, কোনো ঘটনাকে মূল্যায়নের ক্ষেত্রে সংযত ও তথ্যভিত্তিক আলোচনা জরুরি। অসম্পূর্ণ তথ্য বা অল্প সময়ের ভিডিও ক্লিপের ভিত্তিতে সিদ্ধান্ত টেনে অপপ্রচার চালানো বা কটূক্তি করা সামাজিকভাবে দায়িত্বশীল আচরণ নয়। আমরা সংশ্লিষ্ট সবাইকে গুজব, অপব্যাখ্যা ও বিদ্বেষমূলক মন্তব্য পরিহার করার অনুরোধ করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories