বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে অংশ নেবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রাশেদ খান।
দলীয় সূত্র জানায়, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি ঝিনাইদহ–৪ আসনটি রাশেদ খানের জন্য ছেড়ে দিয়েছে। ওই আসনে ধানের শীষ প্রতীকে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
জামায়াতের ইশতেহার: নাগরিক মতামতকে প্রাধান্য দিয়ে ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়
এ উপলক্ষে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ–৪ আসনে মো. রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেন, ছাত্রঅধিকার পরিষদ থেকে শুরু করে গণঅধিকার পরিষদ পর্যন্ত রাশেদ খানের যে রাজনৈতিক যাত্রা এবং বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্র আন্দোলনে তার সাহসী ভূমিকা, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান গুরুত্বপূর্ণ।
আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন রাশেদ খান। পদত্যাগপত্রে তিনি দলীয় সহযোদ্ধাদের কাছে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চান এবং ভবিষ্যৎ রাজনৈতিক পথচলায় দোয়া ও শুভকামনা কামনা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories