বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

চবিতে দেয়ালে দেয়ালে শহিদ ওসমান হাদির গ্রাফিতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে শাখা ইনকিলাব মঞ্চ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এই কর্মসূচি শেষ হয় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে।
বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, রেলস্টেশন এলাকা, অগ্রণী ব্যাংকের সামনে এবং বিভিন্ন আবাসিক হলসংলগ্ন দেয়ালে গ্রাফিতি ও দেয়াল লিখন করে সংগঠনটি।
গ্রাফিতিতে ওসমান হাদির বিভিন্ন উক্তি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ‘জান দেব, জুলাই দেব না’, ‘আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই’, ‘দাসত্ব যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত’, ‘গণহত্যাকারীর বিপক্ষে মজলুমের গালি হইলো মহাকাব্য’, ‘শাহবাগ যারে কোলে তুলে, কয়দিন পর তার পাইলস হয়’ এবং ‘হাদি হত্যার বিচার চাই’।
কর্মসূচি সম্পর্কে চবি ইনকিলাব মঞ্চের যুগ্ম সদস্য সচিব নাদিম মাহমুদ উল্লাস বলেন, ওসমান হাদি হত্যার সাত দিন পার হলেও এখন পর্যন্ত সরকার বিচার নিশ্চিত করতে পারেনি। বরং ৯০ দিনের সময় বেঁধে দিয়ে সরকারের পক্ষ থেকে একপ্রকার তামাশা করা হয়েছে। জুলাইয়ের ওপর প্রতিষ্ঠিত সরকার জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, যারা হাদিকে হত্যা করেছে তারা ভেবেছিল একজন হাদিকে খুন করে আন্দোলন স্তিমিত করা যাবে। কিন্তু বাস্তবে এখন আরও শতশত হাদি সৃষ্টি হবে। হাদি ভাইয়ের আন্দোলনকে জীবিত রাখতেই কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আমরা এই গ্রাফিতি কর্মসূচি পালন করেছি।
চবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, শরিফ ওসমান হাদির আন্দোলনকে স্মরণীয় করে রাখা এবং তাঁর হত্যার বিচারের দাবিতে আমরা এই কর্মসূচি পালন করছি। গ্রাফিতিতে তাঁর বিভিন্ন কোটেশন তুলে ধরা হচ্ছে। কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে তিনি যে লড়াই চালিয়ে গিয়েছিলেন, তা ধরে রাখতেই আমরা এখনো রাজপথে আছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories