শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্ন ভিডিও তৈরি, গ্রেপ্তার-৫ প্রতিরক্ষা চুক্তির আগে মক্কায় তিন দেশের নেতাদের জুমার নামাজ আদায় মালয়েশিয়া–বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদারে পুত্রজায়ায় বৈঠক অর্ধশতাধিক বাংলাদেশিসহ গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার সাড়ে ৭ ঘণ্টা ধরে রোম বিমানবন্দরে আটকা বাংলাদেশ বিমানের ফ্লাইট প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার কোনো সুযোগ দেখেন না ক্রীড়া প্রতিমন্ত্রী সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়: তিতুমীর বাংলাদেশ সরকার নিয়ে শেখ হাসিনার বক্তব্য সমর্থন করি না: ভারত সৌদিতে দুই ভাইসহ ৩ বাংলাদেশি অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

জবিতে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসনপ্রতি লড়বে ৮৫ জন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হবে। এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলবে পরীক্ষা।
এবার বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদে ৮৬০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৭২ হাজার ৮৬০ জন শিক্ষার্থী। সে হিসেবে আসন প্রতি লড়বে ৮৫ জন।
ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রের মধ্যে পরীক্ষা হবে। ঢাকার ভেতরের কেন্দ্র সমূহ হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলি হাই স্কুল এন্ড কলেজ, বিআইএএম মডেল হাই স্কুল এন্ড কলেজ। এছাড়া রাজশাহী, কুমিল্লা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মোট ১০০ মার্কের পরীক্ষায় ৭২ মার্ক এমসিকিউ ও বাকী ২৮ মার্ক থাকবে এসএসসি (সমমান) ও এইচএসসি (সমমান) ফলাফলের ওপর। ‘এ’ ইউনিটে পদার্থ বিজ্ঞান, রসায়ন গণিত অথবা জীব বিজ্ঞান বিষয়ে প্রশ্ন করা হবে।
পরীক্ষার সার্বিক প্রস্তুতি বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা বলেন, ভর্তি পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে৷ এবার পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এবার ঢাকার বাহিরে খুলনা, রাজশাহী ও কুমিল্লা পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে।
এর আগে ১৩ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর সি ইউনিট (বানিজ্য), সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা ও আইন অনুষদভুক্ত বি ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories