বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু করে আলোচনায় ওপেনএআই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১ বার

বছর শেষে নিজের শোনা গান, প্রিয় শিল্পী আর মিউজিক জার্নি যেমন স্পটিফাই র‍্যাপডে দেখা যায় ঠিক তেমনই এবার ব্যবহারকারীদের জন্য নতুন এক বছর–সারসংক্ষেপ নিয়ে এলো ওপেনএআই। ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ নামের এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের ২০২৫ সালে চ্যাটজিপিটির সঙ্গে কাটানো সময় ও কথোপকথনের ঝলক দেখাবে।
ওপেনএআই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে ফিচারটি চালুর ঘোষণা দেয়। এতে বলা হয়, যারা নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাঁদের জন্য এটি একটি ইয়ার-ইন-রিভিউ অভিজ্ঞতা যেখানে ফিরে দেখা যাবে পুরো বছরের কথোপকথন ও আইডিয়া বিনিময়ের মুহূর্তগুলো।
যেভাবে কাজ করবে ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’
ওপেনএআই জানিয়েছে, এই ফিচারটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে সেভ মেমোরি এবং চ্যাট হিস্ট্রি অপশন চালু থাকতে হবে। যারা লগইন করা অবস্থায় এসব সেটিংস অন রেখেছেন, তাদের জন্য ফিচারটি ধীরে ধীরে চালু হচ্ছে। তবে আপাতত এটি সীমিত কয়েকটি দেশে পাওয়া যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন। ভবিষ্যতে অন্য দেশগুলোতে ফিচারটি চালু হবে কি না সে বিষয়ে এখনো কিছু জানায়নি ওপেনএআই।
এই ইয়ার-ইন-রিভিউতে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সঙ্গে হওয়া কথোপকথন, সবচেয়ে বেশি যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে, সেগুলোর সারসংক্ষেপ এবং সারা বছরে একসঙ্গে তৈরি করা গুরুত্বপূর্ণ আইডিয়াগুলোর হাইলাইট তুলে ধরবে। ওপেনএআইয়ের ভাষ্য অনুযায়ী, এটি অনেকটাই স্পটিফাই র‍্যাপডের মতো, তবে এখানে গান শোনার হিসাব নয় বরং দেখা যাবে আপনি কতটা সময় চ্যাটজিপিটি ব্যবহার করেছেন এবং কোন ধরনের আলোচনায় বেশি যুক্ত ছিলেন।
যেভাবে দেখা যাবে নিজের রিভিউ
ওপেনএআই জানিয়েছে, যেসব দেশে ফিচারটি চালু হয়েছে, সেসব ব্যবহারকারীরা দিনে বিভিন্ন সময় অ্যাপে ঢুকে দেখতে পারেন ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ অপশনটি এসেছে কি না।
এ ছাড়া নতুন একটি চ্যাট শুরু করে ‘+’ বাটনে ক্লিক করে‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ সিলেক্ট করেও এটি চালু করা যাবে। চাইলে সরাসরি প্রম্পট হিসেবে লিখতে পারেন “Show me my year with ChatGPT”।
চ্যাটজিপিটির ইতিহাসে এই প্রথম এমন একটি বছর–শেষের রিভিউ ফিচার চালু করল ওপেনএআই, যা ব্যবহারকারীদের সঙ্গে এআইয়ের সম্পর্ককে আরও ব্যক্তিগত ও স্মরণীয় করে তুলবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories