মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘কল অব ডিউটি’–এর সহনির্মাতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ বার

ভিডিও গেমের দুনিয়ায় যার নাম উচ্চারিত হলেই প্রথম ব্যক্তি শুটার গেমের কথা মনে পড়ে, সেই কিংবদন্তি নির্মাতা ভিন্স জ্যাম্পেলা আর নেই। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘কল অব ডিউটি’ সিরিজের সহনির্মাতা ও রেসপন এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা এই গেম ডিজাইনার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। গেমিং জায়ান্ট ইলেকট্রনিক আর্টস (ইএ) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরে একটি পাহাড়ি সড়কে নিজের ফেরারি গাড়ি চালাচ্ছিলেন ভিন্স জ্যাম্পেলা। হঠাৎ অজ্ঞাত কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে কংক্রিটের ব্যারিয়ারে ধাক্কা খায়। সংঘর্ষের পর গাড়িটিতে আগুন ধরে যায় এবং পুরোপুরি পুড়ে যায়।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (সিএইচপি) জানিয়েছে, দুর্ঘটনায় গাড়ির চালক ও একজন যাত্রী গুরুতর আহত হন। যাত্রীটি গাড়ি থেকে ছিটকে পড়েছিলেন। দুজনই ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর পাহাড়ি রাস্তায় আগুনে ঘেরা চেরি–রেড ফেরারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো তদন্তাধীন।
ইলেকট্রনিক আর্টস এক বিবৃতিতে বলেছে, ভিন্সের মৃত্যু ভিডিও গেম শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি। তার সৃজনশীলতা ও দৃষ্টিভঙ্গি আধুনিক গেমিংয়ের ভাষা বদলে দিয়েছে।
ভিন্স জ্যাম্পেলা ছিলেন আধুনিক ভিডিও গেম ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। ২০০২ সালে তিনি ইনফিনিটি ওয়ার্ড প্রতিষ্ঠা করেন এবং ২০০৩ সালে বাজারে আসে ‘কল অব ডিউটি’। পরবর্তীতে অ্যাকটিভিশন স্টুডিওটি অধিগ্রহণ করে। তবে বিতর্কের পর তিনি প্রতিষ্ঠানটি ছাড়েন এবং ২০১০ সালে গড়ে তোলেন রেসপন এন্টারটেইনমেন্ট। এখান থেকেই জন্ম নেয় জনপ্রিয় গেম ‘টাইটানফল’, ‘এপেক্স লেজেন্ডস’ ও ‘স্টার ওয়ার্স জেডাই’ সিরিজ।
২০১৭ সালে ইলেকট্রনিক আর্টস রেসপনকে অধিগ্রহণ করে। ইএ–তে কাজ করার সময় জ্যাম্পেলা ‘ব্যাটলফিল্ড’ ফ্র্যাঞ্চাইজিকে নতুন করে জনপ্রিয় করে তোলেন। চলতি বছর তাঁর তৈরি ‘ব্যাটলফিল্ড ৬’ বিক্রির নতুন রেকর্ড গড়েছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories