রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকায় গোপন বৈঠককালে যশোর আ’লীগের ৬ নেতা আটক বোতল ছোড়ার ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান শিল্পী হাসান জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন প্রতিরক্ষা চুক্তি নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় অবদান রাখবে: এরদোয়ান বাংলা কিউআর ভিত্তিক ডিজিটাল লেনদেন সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ ব্যাংক : গভর্নর পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক, এবার পরকীয়ার অভিযোগ জাল দলিলে জমি দখল প্রমাণিত হলে কারাদণ্ড-অর্থদণ্ড; জমি ফিরে পেতে আদালতে যেতে পারেন প্রকৃত মালিক

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার
যুক্তরাষ্ট্রের মিশিগানে বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মিশিগান, যুক্তরাষ্ট্রের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক ড. কামরুল মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন স্টেলান্টিসের ব্যবস্থাপক প্রকৌশলী সাইফ সিদ্দিকী (অনন্ত)।
সোমবার (২২ ডিসেম্বর) কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী সাইফ সিদ্দিকী। এর আগে গত ২০ ডিসেম্বর মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন নগরীর একটি বাংলাদেশি রেস্টুরেন্টে আয়োজিত এক মিলনমেলায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ড. মোজাহার হোসেন আহম্মদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে স্টেলান্টিসের তথ্যপ্রযুক্তি কর্মকর্তা ড. মো. আব্দুল হালিম (সোহেল) মনোনীত হয়েছেন। এছাড়া সিনিয়র কৃষিবিদ বেলায়েত হোসাইন এবং কৃষিবিদ আবু হোসাইন জুয়েলকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
হাড় কাঁপানো শীত ও তুষারপাত উপেক্ষা করে আয়োজিত এই মিলনমেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৭৫ ব্যাচ থেকে শুরু করে ২০১৮ সালের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত গ্রাজুয়েটসহ বিভিন্ন ব্যাচের ১৫ জন সাবেক শিক্ষার্থী অংশ নেন। বহু বছর পর সংগঠিতভাবে একত্রিত হওয়ার সুযোগ পেয়ে অংশগ্রহণকারীরা স্মৃতিচারণ, নস্টালজিয়া ও প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন।
মিলনমেলায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতে মিশিগান ও পার্শ্ববর্তী অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের খুঁজে সংগঠনের আওতায় আনার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories