সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪ সরকারি সফরে সিঙ্গাপুর গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে : তথ্যমন্ত্রী বাগেরহাটের মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আগামীকাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১ দল টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী ওয়ান ইলেভেনের সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে

ছাত্রদলকে ‘চাচ্চু’ ও ‘চান্দাভাই’ আখ্যা দিয়ে হুঁশিয়ার করলেন রাকসুর জিএস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার
ছাত্রদলকে ‘চাচ্চু’ ও ‘চান্দাভাই’ আখ্যা দিয়ে হুঁশিয়ার করলেন রাকসুর জিএস

আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের পক্ষে থাকা শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি দেয়ায় বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদল ক্ষিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। একই সঙ্গে ছাত্রদলকে ‘চাচ্চু’ ও ‘চান্দাভাই’ বলেও আখ্যা দিয়েছেন তিনি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কাজ করার পরও যদি রাকসুতে আসছেন ১, ২, ৩, ৪ করে দিব। কোনো মেয়াদোত্তীর্ণ অছাত্র রাকসুর আশপাশেও যেন না দেখি।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আম্মার বলেন, আল্টিমেটাম দিলাম আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা যদি ক্যাম্পাসে ঢুকে, তাহলে জোহা চত্বরে বেঁধে রাখব। রেগে গেল ক্যাম্পাসের ছাত্রদল আর বিএনপি। ছাত্রদল ও ছাত্রলীগ একই ভাষায় বিবৃতি দিলো, বিএনপিপন্থি শিক্ষকরা ভিসির কাছে নালিশ দিলো- তারা নাকি ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে। বললাম, লীগরে আর ভয় পাইতেছে বিএনপির টিচাররা।
তিনি আরও লিখেছেন, আরেকটা পয়েন্টে আসি— ছাত্রদলের আহ্বায়ক ভিসির চেয়ারসহ পদ্মা নদীতে ফেলে দিতে চাইল, এটার থেকে আমার কথাটা বড়? বিএনপির চেতনাবাজদের বিবৃতি কোথায়? ছাত্রদলের এক চাচা আজ ঘোষণা দিলো- ৩০ মিনিটে তালা মেরে দিবে, বলি চাচা শুনেন! মন দিয়ে শুনবেন! ক্যাম্পাসে ২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত কুকুর বিড়ালের মতো এই ক্যাম্পাসে পড়ে থেকে ক্যাম্পাসের বোঝা হব না। ১ দিন থাকলে থাকার মতো করেই থাকব। একেকজন ১০-১২ বছর ক্যাম্পাসে থেকে কোন কল্যাণে আসছেন, একটু ভেবে দেইখেন
রাকসুর সাধারণ সম্পাদকের গঠনতন্ত্র অনুযায়ী যা কাজ আছে সব করতেছি কিনা একবার দেখে যাইয়েন উল্লেখ করে সালাহউদ্দিন আম্মার লিখেছেন, কাজ করার পরও যদি রাকসুতে আসছেন ১, ২, ৩, ৪ করে দিব। তার থেকে বড় কথা, কোনো মেয়াদোত্তীর্ণ অছাত্র রাকসুর আশপাশেও যেন না দেখি। তাদের জন্য রুয়া আছে, রাকসুতে তাদের কাজ নেই। আওয়ামী ফ্যাসিস্টদের উৎখাতে কাজ করব, সাহস থাকলে আসো চান্দাভাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories