রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকায় গোপন বৈঠককালে যশোর আ’লীগের ৬ নেতা আটক বোতল ছোড়ার ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান শিল্পী হাসান জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন প্রতিরক্ষা চুক্তি নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় অবদান রাখবে: এরদোয়ান বাংলা কিউআর ভিত্তিক ডিজিটাল লেনদেন সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ ব্যাংক : গভর্নর পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক, এবার পরকীয়ার অভিযোগ জাল দলিলে জমি দখল প্রমাণিত হলে কারাদণ্ড-অর্থদণ্ড; জমি ফিরে পেতে আদালতে যেতে পারেন প্রকৃত মালিক

ফখরুল-রিজভীর কর্মসূচি স্থগিত, রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় দুই কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ ছাড়া বিকেল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিও স্থগিত রাখা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান। তিনি বলেন, দলীয় গুরুত্বপূর্ণ ও জরুরি পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
একই সঙ্গে আজ রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক বিষয় এবং আসন্ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories