রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪ সরকারি সফরে সিঙ্গাপুর গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে : তথ্যমন্ত্রী বাগেরহাটের মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আগামীকাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১ দল টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী ওয়ান ইলেভেনের সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে

ওসমান হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ৮ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১ টায় ক্যাম্পাসের শহিদ মসিয়ূর রহমান হল ও মুন্সী মেহেরুল্লাহ হলের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ মিছিল শুরু করে। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যশোর চৌগাছা সড়কে সমাবেশ করেন তারা৷ এ সময় তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সমাবেশে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. উসামাহ বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারত আমাদের দেশে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আবরার ফাহাদ থেকে শুরু করে আমাদের বিপ্লবী জননেতা হাদি ভাই ভারতের আগ্রাসনের মুখে শহিদ হয়েছেন। আগামী দিনে আমাদের দেশকে যদি কেও ভারতের গোলাম করতে চাই, তাহলে আমরা ছাত্রজনতা তা মেনে নেব না। আগামীর দেশ হবে বাংলাদেশপন্থিদের বাংলাদেশ। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালানো হচ্ছে, আমরা বেঁচে থাকতে তা বাস্তবায়ন করতে দেয়া হবে না। আল্লাহ আমাদের ভাইকে শহিদ হিসেবে কবুল করুক। ভাই এর পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। ভাই যে উদ্দেশ্য নিয়ে লড়াই করেছে, সে উদ্দেশ্য আমরা সফল করবো।
পিইএসএস বিভাগের শিক্ষার্থী মো. সাফি বলেন, জুলাই বিপ্লবের পরে অপশক্তিরা জুলাই যোদ্ধাকে হত্যার মতো দুঃসাহস দেখিয়েছে, এখনই তাদের শক্ত হাতে দমন করতে হবে। আর যদি কোন ওসমান হাদিকে এভাবে অকালে মৃত্যুবরণ করতে হয়, তাহলে বাংলার সাধারণ ছাত্রসমাজ খুনিদের এ বাংলা থেকে নিশ্চিহ্ন করে দেবে। ভারতীয় আধিপত্য ও খুনিদের রুখে দিতে সবাইকে সংঘবদ্ধ থাকতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories