বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

আইইএলটিএস পরীক্ষায় বড় পরিবর্তন, পেপার বেজড পরীক্ষা বন্ধের ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার

বিশ্বজুড়ে উচ্চশিক্ষা, অভিবাসন ও পেশাগত দক্ষতা যাচাইয়ের সবচেয়ে স্বীকৃত ইংরেজি ভাষা পরীক্ষাগুলোর একটি আইইএলটিএস। সেই পরীক্ষাতেই আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে আইইএলটিএসের পেপার বেজড বা কাগজভিত্তিক পরীক্ষা পুরোপুরি বন্ধ করে দেয়া হচ্ছে। এরপর থেকে পরীক্ষাটি শুধু কম্পিউটার ডেলিভারড টেস্ট পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে।
ব্রিটিশ কাউন্সিল (বাংলাদেশ) এবং আইডিপি জানিয়েছে, ২০২৬ সালের ৩১ জানুয়ারির পর আর কোনও পেপার বেজড আইইএলটিএস পরীক্ষা নেয়া হবে না। যাদের পরীক্ষা ২০২৬ সালের ফেব্রুয়ারির পর নির্ধারিত ছিল, তারা কোনও অতিরিক্ত ফি ছাড়াই কাগজভিত্তিক পরীক্ষা থেকে কম্পিউটারভিত্তিক পরীক্ষায় পরিবর্তন করতে পারবেন। এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো পরীক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও পরীক্ষার্থী-বান্ধব করে তোলা।
ব্রিটিশ কাউন্সিল (বাংলাদেশ) এবং আইডিপি জানিয়েছে, ২০২৬ সালের ৩১ জানুয়ারির পর আর কোনও পেপার বেজড আইএলটিএস পরীক্ষা নেয়া হবে না। ছবি: সংগৃহীত
ব্রিটিশ কাউন্সিল (বাংলাদেশ) এবং আইডিপি জানিয়েছে, ২০২৬ সালের ৩১ জানুয়ারির পর আর কোনও পেপার বেজড আইএলটিএস পরীক্ষা নেয়া হবে না। ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী আইইএলটিএসের ব্যবহার দ্রুত বাড়ছে, বিশেষ করে উচ্চশিক্ষা, বিদেশে কাজ ও অভিবাসনের ক্ষেত্রে। প্রযুক্তির অগ্রগতি ও পরীক্ষার্থীদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে মূল্যায়নপ্রক্রিয়াকে আরও কার্যকর করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories