সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে। তবে তার মস্তিষ্ক সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। এজন্য সবার আগে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়া আবশ্যক।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের পেজে দেয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।
ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়ে পোস্টে বলা হয়, ‘স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড- যেকোনো স্থানে হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন।
পোস্টে আরও বলা হয়, ‘বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনরায় স্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে। হাদি ভাইয়ের জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন।
Leave a Reply