বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা আজ। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান বিভাগে এ বছর ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৩৭ জন।
পরীক্ষার সার্বিক পরিস্থিতি খোঁজ নিতে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বেলা সাড়ে ১১টায় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরের ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
Leave a Reply