২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (১২ ডিসেম্বর)। এদিন সকাল ১০টায় দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে এ পরীক্ষা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ভর্তি পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
এর আগে গত ৯ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে দেয়া এক নির্দেশনায় বলে, পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে এক ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর বণ্টন- জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান-প্রবণতা-মানবিক গুণাবলি ১৫। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে ০.২৫ নম্বর কর্তন করা হবে। উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম নম্বর ৪০।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীরা স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালি বলপয়েন্ট কলম এবং এইচএসসি/সমমানের প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষাকক্ষে ঢুকতে পারবেন। মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস এবং স্বচ্ছ ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগ আনতে সরাসরি নিষেধাজ্ঞা রয়েছে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট ৫ হাজার ৬৪৫ আসন রয়েছে। এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫টি আসন। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে আসন ৭ হাজার ৪০৬টি। এর মধ্যে এমবিবিএস ৬ হাজার ১ এবং বিডিএস ১ হাজার ৪০৫টি আসন। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্সে ১ হাজার ৯৫০টি সহ মোট ১৩ হাজার ৫১ আসন।
এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৪৯ হাজার ২৮ জন এবং মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন ছেলে।মেধাতালিকা নির্ধারণ:
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার জিপিএ মিলিয়ে মোট ১০০ নম্বর নির্ধারণ করা হবে।
ক. এসএসসির জিপিএর-৮ গুণ = ৪০,
খ. এইচএসসির জিপিএর-১২ গুণ = ৬০।
লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এই দুইয়ের যোগফলেই নির্ধারণ করা হবে মেধাতালিকা।
এছাড়া, ২০২৪ সালের পরীক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৩ নম্বর এবং গত শিক্ষাবর্ষে কোনো সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থাকা প্রার্থীর ক্ষেত্রে ৫ নম্বর কর্তন করে মেধাতালিকা নির্ধারণ করা হবে।
প্রসঙ্গত, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোয় আসনসংখ্যা ৫ হাজার ৬৪৫টি। এর মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫টি। বেসরকারি মেডিকেল কলেজগুলোয় আসনসংখ্যা ৭ হাজার ৪০৬টি। এর মধ্যে এমবিবিএস ৬ হাজার ১ এবং বিডিএস এক হাজার ৪০৫টি। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসনসংখ্যা ১৩ হাজার ৫১টি।
Leave a Reply