বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তত্ত্বাবধানে পরিচালিত এ ডিজিটাল লটারি প্রক্রিয়ার মাধ্যমেই এ বছর সম্পূর্ণ ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
লটারির ফলাফল gsa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান–সংশ্লিষ্টরা যেকোনো সময় ওয়েব পোর্টালে প্রবেশ করে নির্ধারিত তথ্য দিয়ে ফলাফল জানতে পারবেন।
এছাড়া টেলিটক মোবাইল ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমেও ফলাফল পেতে পারবেন। এর জন্য মোবাইলে GSA লিখে তার পর Result এবং এরপর নিজের User ID দিয়ে লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। কয়েক মুহূর্তের মধ্যেই ফিরে আসা বার্তায় শিক্ষার্থী নির্বাচিত হয়েছে কি না তা জানিয়ে দেয়া হবে।
ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া নিয়েও নির্দেশনা দেয়া হয়েছে। লটারি শেষ হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক বা শিক্ষার্থী নিজ নিজ নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টাল থেকে ফলাফলের কপি ডাউনলোড করতে পারবেন।
ফলাফল ডাউনলোডের পর প্রতিষ্ঠান প্রধানদের তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে পাঠানোর কথা বলা হয়েছে। একইসঙ্গে মাউশিকেও বিষয়টি অবহিত করতে হবে। এরপর ভর্তি কমিটির সভা আহ্বান করে নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
মাউশির দেয়া তথ্যানুযায়ী, এ বছর সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে আসন রয়েছে ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। এর মধ্যে বেসরকারি ৩ হাজার ৩৬০টি বিদ্যালয়ে আসন ১০ লাখ ৭২ হাজার ২৫১টি এবং সরকারি ৬৮৮টি স্কুলে রয়েছে ১ লাখ ২১ হাজার ৩০টি সিট। সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে পরিচালিত ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন হওয়ায় অভিভাবকদের হয়রানি ও অনিয়ম কমবে বলে আশা করছে শিক্ষা প্রশাসন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories