বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ফার্মগেটের সড়ক ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার

রাজধানীর ফার্মগেটের সড়ক ছেড়ে দিয়েছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। সড়ক থেকে শিক্ষার্থীরা সরে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় আড়াই ঘণ্টার অবরোধ করে রাখার পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সড়ক থেকে কলেজে ফিরে যান শিক্ষার্থীরা।
এর আগে, বৃহস্পতিবার তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যু কেন্দ্র করে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হলে ওই এলাকা ও আশপাশে তীব্র যানজট দেখা দেয়
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, সংঘর্ষে আহত ছাত্র গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনার প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা আজ সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ শুরু করেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তেজগাঁও কলেজের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়ে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় সাকিবের মৃত্যুর ঘটনায় হোস্টেল সুপার বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত চলমান রয়েছে। যে বা যারাই জড়িত থাকুন, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
জানা গেছে, তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) ৪ দিন লড়ে মারা গেছেন উচ্চমাধ্যমিকের ছাত্র সাকিবুল হাসান রানা। তারই প্রতিবাদে ফার্মগেট মোড় অবরোধ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের একাংশ।
এদিকে, এ ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এক বিবৃতিতে ডাকসু জানিয়েছে, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষে এটি প্রথম কোনো শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা, যা সংঘটিত হয়েছে ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও পেশিশক্তির রাজনীতি চর্চার কারণে। এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী আচরণ কোনোভাবেই শিক্ষাঙ্গনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories