সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

‎জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপটেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার
‎জকসু নির্বাচনের প্রার্থীদের ডোপটেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ‎রোববার (৭ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
‎তিনি বলেন, আগামী ৯ ও ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট অনুষ্ঠিত হবে। প্রার্থীদের এনআইডি কার্ড এবং স্টুডেন্ট আইডি কার্ড সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হতে হবে। সেখানেই ডোপটেস্ট সম্পন্ন করা হবে। টেস্টের সময় ডাক্তারদের পাশাপাশি নির্বাচন কমিশনের প্রতিনিধিও উপস্থিত থাকবেন।
‎প্রার্থীদের সতর্ক করে তিনি আরও বলেন, প্রত্যেক প্রার্থীকে নিজ হাতে স্বাক্ষর দিতে হবে। এখানে জালিয়াতির কোনো সুযোগ নেই। কেউ স্বাক্ষর জাল করেছে এমন প্রমাণ পাওয়া গেলে তার প্রার্থিতা সরাসরি বাতিল করা হবে।
‎এর আগে গত ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং শেষে নির্বাচনের নতুন তফসিল নির্ধারণ করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর হবে বলে জানানো হয়।
এছাড়া তফসিলে বলা হয়, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ও ১২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর, প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর, প্রার্থীদের নির্বাচনি প্রচারণা ১৪ থেকে ২৭ ডিসেম্বর, ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর, ভোট গণনা ৩০ ডিসেম্বর, ফলাফল ঘোষণা ৩০/৩১ ডিসেম্বর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories