সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাতারে দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় থাকায় তার শারীরিক সুস্থতা কামনায় কাতারে দোয়া মাহফিল করেছেন সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহায় ডে-নাইট রেস্টুরেন্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বাংলাদেশের লাকসাম-মনোহরগন্জ উপজেলাবাসী।
কাতারের বিশিষ্ট ব্যবসায়ী জালাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কাতারের সভাপতি সাংবাদিক কাজী শামীম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন ও মো. মইন। প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক কাজী শামীম বলেন, সপ্তাহের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেশের মানুষ নামাজ পড়ে, অনেকেই নফল রোজা রেখে তার শারীরিক সুস্থতা কামনা করছেন। দেশ ও দেশের মানুষের স্বার্থেই বেগম খালেদা জিয়ার সুস্থতা জরুরি।
দোয়া ও মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জালাল হোসেন বলেন, আমরা এক সংকটময় মুহূর্তে সৃষ্টিকর্তার কাছে উনার সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং সারা পৃথিবীর মানুষের ভালোবাসা ও দোয়ায় হয়তো উনি এ যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমি আশা করি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপি মনোনীত প্রার্থী (কুমিল্লা-০৯) আবুল কালামের সংসদীয় আসনের ভোটাররা এই দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী জসিম উদ্দিন। শেষে নৈশভোজের আয়োজন করা হয়। এসময় লাকসাম মনোহরগন্জ উপজেলার অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories