বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

আইনি জটিলতায় চ্যাটজিপিটি, আদালতের নির্দেশে বিপাকে ওপেনএআই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার

নিউইয়র্ক টাইমসের করা কপিরাইট মামলায় বড় ধরনের ধাক্কা খেল ওপেনএআই। যুক্তরাষ্ট্রের ম্যানহ্যাটনের একটি ফেডারেল আদালত চ্যাটজিপিটির ২ কোটি অ্যানোনিমাইজড (নামবিহীন) ব্যবহারকারী চ্যাট লগ নিউইয়র্ক টাইমসসহ কয়েকটি সংবাদমাধ্যমকে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে। রায় অনুযায়ী, সাত দিনের মধ্যেই এসব চ্যাট লগ বা চ্যাটের তথ্য জমা দিতে হবে, তবে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সরিয়ে।
ইন্ডিয়া টুডে থেকে জানা যায়, বুধবার (৩ ডিসেম্বর) দেয়া এই আদেশে বিচারক ওনা ওয়াং ওপেনএআই-এর গোপনীয়তা সংক্রান্ত আপত্তি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, লগগুলো মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত তথ্য মুছে ফেললে ব্যবহারকারীর গোপনীয়তায় কোনও ধরনের হুমকি থাকে না। বিচারক ওয়াং বলেন, এ মামলায় অত্যন্ত সংবেদনশীল তথ্য থাকায় একাধিক স্তরের সুরক্ষা প্রয়োগ করা হয়েছে।
এর আগে ওপেনএআই কোম্পানির সিইও ডেন স্টাকি এক ব্লগ পোস্টে দাবি করেছিলেন যে নিউইয়র্ক টাইমসের এই দাবি দীর্ঘদিনের গোপনীয়তার নীতিকে উপেক্ষা করে এবং নিরাপত্তার নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তবে আদালত সেই যুক্তি আমলে নেয়নি। ওপেনএআই ইতোমধ্যেই আদেশটির বিরুদ্ধে জেলা আদালতের প্রধান বিচারক সিডনি স্টেইনের কাছে আপিল করেছে।
২০২৩ সালে নিউইয়র্ক টাইমস এই মামলা দায়ের করে। তারা অভিযোগ করে, ওপেনএআই অনুমতি ছাড়া তাদের লেখা ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণ দিয়েছে এবং চ্যাটজিপিটি মাঝে মাঝে তাদের কপিরাইটযুক্ত লেখা হুবহু পুনরুৎপাদন করছে কিনা তা যাচাইয়ের জন্য লগগুলো প্রয়োজন।
ওপেনএআই পাল্টা যুক্তি দেয় যে এই লগ সরবরাহ করলে ব্যবহারকারীদের গোপনীয় তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি আছে এবং ৯৯.৯৯ শতাংশ চ্যাট লগের সঙ্গে কপিরাইট অভিযোগের কোনও সম্পর্কই নেই। তবে বিচারক ওয়াং স্পষ্টভাবে জানান, ওপেনএআই-এর ‘ডি-আইডেন্টিফিকেশন’ পদ্ধতি ও নিরাপত্তা ব্যবস্থা গোপনীয়তার ঝুঁকি যথেষ্টভাবে কমাতে সক্ষম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories