বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

টিকটকে যুক্ত হচ্ছে নতুন ফিচার, যেসব সুবিধা থাকবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বার

ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক এআই নির্ভর কনটেন্ট শনাক্ত ও নিয়ন্ত্রণে নতুন হালনাগাদ এনেছে। স্বচ্ছতা বাড়ানো এবং দায়িত্বশীলভাবে এআই ব্যবহারে উৎসাহ দিতে এ পরিবর্তনগুলো পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। দ্য ভার্চ থেকে জানা যায়, নতুন আপডেটে ‘ম্যানেজ টপিকস’–এ যুক্ত হচ্ছে একটি বিশেষ সেটিং, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ‘ফর ইউ’ ফিডে কতটুকু এআই হিচড তৈরি কনটেন্ট দেখতে চান, তা ঠিক করতে পারবেন। এতে প্ল্যাটফর্মে এআই ভিডিও নিয়ন্ত্রণ আরও সহজ হবে।
এর পাশাপাশি, টিকটক এআই কনটেন্ট শনাক্ত করতে আগে থেকেই ক্রিয়েটর লেবেল, এআই শনাক্তকরণ মডেল এবং সিটুপিএ কনটেন্ট ক্রেডেনশিয়ালস ব্যবহার করছে। এবার আরও শক্তিশালী সুরক্ষা হিসেবে পরীক্ষা চালানো হচ্ছে ‘ইনভিজিবল ওয়াটারমার্কিং’ প্রযুক্তির। এই অদৃশ্য ওয়াটারমার্ক শুধু টিকটকের সিস্টেমেই শনাক্তযোগ্য এবং ভিডিও এডিট বা রি–পোস্ট করলেও সহজে মুছে ফেলা যাবে না। ফলে এআই–তৈরি ভিডিও চিহ্নিতকরণ আরও নির্ভরযোগ্য হবে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টিকটকের এআই এডিটর প্রোসহ বিভিন্ন টুল দিয়ে বানানো ভিডিও এবং সিটুপিএ ক্রেডেনশিয়ালযুক্ত কনটেন্টে স্বয়ংক্রিয়ভাবে এ ওয়াটারমার্ক যুক্ত করা শুরু হতে যাচ্ছে।
এআই সম্পর্কে সচেতনতা বাড়াতে টিকটক ২০ লাখ ডলারের একটি এআই লিটারেসি ফান্ড গঠন করেছে। এ তহবিল থেকে বিশেষজ্ঞ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে শিক্ষা–উপযোগী কনটেন্ট নির্মাণে সহায়তা দেওয়া হবে। এসব কনটেন্টের মাধ্যমে ব্যবহারকারীরা এআই কীভাবে কাজ করে এবং এআই কনটেন্ট চেনার উপায় সম্পর্কে জানতে পারবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories