মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে’: আহমেদ আবু জাফর রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান সৌদিতে কারখানায় আগুন॥ নওগাঁর ১৩ পরিবারে শোকের মাতম বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা

সারাদেশে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা কর্মবিরতিতে, হচ্ছে না বার্ষিক পরীক্ষা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকেরা সোমবার (১ ডিসেম্বর) থেকে চার দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে। রোববার (৩০ নভেম্বর) সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন। নিচে দেশের বিভিন্ন জেলায় চলমান শিক্ষকদের কর্মসূচি তুলে ধরা হলো-
মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবি হলো
১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক‍্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের’ গেজেট প্রকাশ।
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।
৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া।
৪. ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।
নিচে দেশের বিভিন্ন জেলায় চলমান শিক্ষকদের কর্মসূচি তুলে ধরা হলো-
গাইবান্ধা
মাধ্যমিক শিক্ষকদের চার দফা ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন। এই কর্মসূচির ফলে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান পরীক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।
শিক্ষকরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেয়া হলেও আমাদের দাবিগুলো পূরণ হয়নি। বাধ্য হয়েই আমরা এই কর্মবিরতিতে এসেছি। অবিলম্বে এ দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষক নেতৃবৃন্দ।
নোয়াখালী
সোমবার সকাল সাড়ে ৯টায় নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বাহিরে মূল ফটকে ঝুঁলছে কর্মবিরতির ব্যানার। ভিতরে শিক্ষার্থী ও অভিভাককরা। আর অফিস কক্ষে বসে গল্প করতে দেখা যায় শিক্ষকদের।
এ সময় একাধিক শিক্ষার্থী জানান, সোমবার চতুর্থ দিনের মতো তাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীদেরও নির্বাচনী পরীক্ষা চলছে। নিয়ম অনুযায়ী সকাল ৯টায় তারা বিদ্যালয়ে প্রবেশ করে দেখেন কক্ষগুলোতে তালা ঝুলছে। শিক্ষকরা পরীক্ষা নিচ্ছে না, এমনকি কখন নিবে বা পরীক্ষা নিবে কিনা তাও বলছে না। তাদেরকে বাসায় চলে যেতেও বলছে না। অভিভাবকরা শিক্ষকদের কাছে জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিচ্ছে না। এতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এমন অবস্থা নোয়াখালীর ৯টি উপজেলার ১৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের।
বরিশাল
বরিশালে সোমবার সকাল থেকে বিদ্যালয়ে কর্মবিরতি শুরু করে শিক্ষকরা। তারা জানান, ৪ দফা দাবিতে আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন তারা। প্রথম দফায় তারা তিনদিনের কর্মবিরতির কথা জানিয়েছেন। এর মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি পালন করা হবে। অন্যদিকে এবিষয়ে শিক্ষার্থীদের দিকে তাকিয়ে পরীক্ষা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন শিক্ষা কর্মকর্তা।
নাটোর
নাটোরে সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতিতে অংশ নেন। ফলে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories