মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

সৌদিতে গ্রেপ্তার ২১ হাজারের বেশি, বহিষ্কার ১১ হাজার ৬৭৪ জন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার

সৌদি আরবে গত এক সপ্তাহে ২১ হাজার ১৩৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবৈধ বসবাস, শ্রমবিধি লঙ্ঘন এবং সীমান্ত আইনের বিরোধীদের বিরুদ্ধে দেশজুড়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার দেখানো হয়। এক বিবৃতির
গত ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বিভিন্ন নিরাপত্তা ও সরকারি সংস্থার সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ১২৮ জন বসবাস সংক্রান্ত নিয়ম ভঙ্গ করেছেন, ৪ হাজার ৮২৬ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন, তিন হাজার ১৮০ জন শ্রম আইন ভঙ্গ করেছেন।বিবৃতিতে আরও বলা হয়েছে, ২২ হাজার ৭১ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য। আরও ৫ হাজার ৭৮ জনকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে। একই সময়ে ১১ হাজার ৬৭৪ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।
গত সপ্তাহে এক হাজার ৬৬৭ জনকে অবৈধভাবে সৌদি আরবে ঢোকার চেষ্টাকালে আটক করা হয়। তাদের মধ্যে ৫৭ শতাংশ ইথিওপীয়, ৪২ শতাংশ ইয়েমেনি এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এ ছাড়া ৩১ জনকে সৌদি আরব থেকে অবৈধভাবে বের হওয়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার করা হয়েছে।অভিযানের সময় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা অবৈধ শ্রমিক বা অনিবন্ধিত ব্যক্তিদের পরিবহন, আশ্রয় বা চাকরি দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। মোট ৩১ হাজার ৯১ জন প্রবাসী-যাদের মধ্যে ২৯ হাজার ৫৩৮ জন পুরুষ এবং এক হাজার ৫৫৩ জন নারী-আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, অবৈধ বিদেশিদের সহায়তা-যেমন আশ্রয় দেয়া, পরিবহন বা অন্যভাবে সহযোগিতা-করলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দ করা হতে পারে। সামগ্রিকভাবে সৌদি আরব সরকার জানায়, অবৈধ বসবাস ও শ্রমবাজারের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবেই চালানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories