বেতন ১০ম গ্রেডে উন্নীত করাসহ তিনদফা দাবিতে আবারও কর্মবিরতি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে বিপাকে পড়েছে শিক্ষার্থী ও অভিভকরা। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মবিরতি পালন করছে শিক্ষকরা।
শিক্ষকদের দাবি, তারা বাধ্য হয়ে আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়ছেন। পরীক্ষা শুরুর আগেই দাবি মেনে নিলে শ্রেণিকক্ষে ফিরবেন তারা। তবে দাবি না মানলে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখেই আন্দোলন চলাবেন তারা। এদিকে, নির্ধারিত সময়ে বার্ষিক পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। শিক্ষার্থীদের দাবি পরীক্ষা অনুষ্ঠিত হোক, একই সঙ্গে শিক্ষকদের দাবিও পূরণ হোক।
শিক্ষকদের তিন দফা হলো- বেতন ১০ম গ্রেডে করা, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পুর্তিতে উচ্চতর গ্রেড দেয়া
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্র জানায়, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এখানে ৩ লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত। প্রধান শিক্ষকরা ইতোমধ্যে দশম গ্রেডে বেতনভুক্ত হলেও সহকারী শিক্ষকরা এখনও ১৩তম গ্রেডে আছেন। গ্রেড উন্নীতকরণ, উচ্চতর গ্রেড সমস্যা সমাধানসহ কয়েকটি দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন।
এর আগে গত ৮–১২ নভেম্বর কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। ওই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষক আহত হন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষকরা কর্মস্থলে ফিরে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় তারা আবার কর্মবিরতিতে ফেরেন।
Leave a Reply