বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

আজ সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার

আজ রোববার সারাদেশের মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। শনিবার (২৯ নভেম্বর) রাতে এমবিসিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে এ বন্ধ ঘোষণা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যায্য করনীতি, একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রোববার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে। এদিন দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরেও স্থানীয় ব্যবসায়ীরা রাস্তায় নামবেন।
এনইআইআর ব্যবস্থাপনা সংস্কার করতে হবে দাবি জানিয়ে এমবিসিবির সিনিয়র সহসভাপতি শামীম মোল্লা ব‌লেন, দেশে ১১ ব্যবসায়ী মোবাইল ফোন ব্যবসায় সিন্ডিকেট গড়ে তুলেছেন। আমরা ব্যবসায়ীরা আজ সব দোকান বন্ধ রাখব। সরকার আমাদের দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমবিসিবির সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াস জানান, ব্যবসায়ীদের সঙ্গে পূর্ব পরামর্শ ছাড়াই এনইআইআর হঠাৎ বাস্তবায়নের ঘোষণা বাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছে। এর ফলে দেশের প্রায় ২৫ হাজার ব্যবসাপ্রতিষ্ঠান এবং ২০ লাখের বেশি মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। ১৬ ডিসেম্বরের মধ্যে অবিক্রীত মোবাইল হ্যান্ডসেট বিক্রি করা সম্ভব নয়; এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। আমদানির ক্ষেত্রে নতুন শর্ত, বিশেষ করে প্রস্তুতকারকের সঙ্গে বাধ্যতামূলক চুক্তির নিয়ম উদ্যোক্তাদের জন্য ব্যবসা পরিচালনাকে জটিল ও ব্যয়সাপেক্ষ করে তুলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories