মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

সেনা ও পুলিশ কর্মকর্তা মুখোমুখি বাপ মেয়েকে নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৭৯ বার

বাংলাদেশ পুলিশের সাব ইনস্পেক্টর পদে কর্মরত আছেন বাবা আর মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন। নিজে দেশের কাজে নিয়োজিত থেকে মেয়েকেও দেশের কাজে যোগদানের যোগ্য করে গড়ে তুলেছেন বাবা । মেয়ের এমন অর্জনে গর্বিত বাবা স্যালুট ঠুকলেন। মেয়েও স্যালুট দিলেন বাবাকে। বাবা-মেয়ের এই বিরল দৃশ্যটি ক্যামেরাবন্দি করে পোস্ট করা হয়েছে জেলা পুলিশ রংপুর-এর ফেসবুক পেইজে। পোস্ট করার সাথে সাথেই সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে দেশের কাজে নিয়োজিত বাবা-মেয়ের এই বিরল ছবি।

ছবির পুলিশ কর্মকর্তা হলেন রংপুরের গংগাচড়া থানার সাব-ইন্সপেক্টর আব্দুস সালাম। তার কন্যা ডা: শাহনাজ পারভিন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘অভিনন্দন। পিতা সাব ইন্সপেক্টর আব্দুস সালাম, গংগাচড়া থানা, রংপুর ও মেয়ে ক্যাপ্টেন ডা: শাহনাজ পারভিনকে। সন্তানের কাছে ধৈর্য,কষ্ট সহিষ্ণু ও নৈতিক আদর্শের প্রতীক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেই কেবল এ ধরনের অসাধারণ মুহূর্তের উদ্ভব হয়। জেলা পুলিশ রংপুর এর পক্ষ থেকে আবারো পিতা ও কন্যাকে আন্তরিক অভিনন্দন।

পোস্টের কমেন্ট সেকশন ভরে গেছে অভিনন্দন বার্তায়। যেমন মাহবুব নামের একজন লিখেছেন, ‘অসাধারণ, মুখে কোন ভাষা নেই আমার !!! সম্মানিত পিতা, সম্মানিত কন্যা আমার অভিবাদন গ্রহণ করুন। লুৎফর কবির লিখেছেন, ‘অসাধারণ মুহূর্ত ! গর্বিত বাবা-মা এবং তাদের সন্তানকে স্যালুট। আপনাদের জন্য শুভকামনা।’ সোহরাব আকন্দ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্। এ অর্জন শুধুমাত্র এস আই আব্দুস ছালাম স্যারের নয়। এ অর্জন আমাদের। সমগ্র পুলিশ বাহিনীর। যারা দিন রাত ক্লান্তিহীন, শ্রান্তিহীন ভাবে ২৪ ঘন্টায় ১৮ থেকে ১৯ ঘন্টা দেশের মানুষের কল্যাণে ডিউটি করার পর নিজের পরিবারকে দেয়ার মত একটু সময় পায় না।এরপর থেকে বাবা এবং মেয়েকে নিয়ে গন মানুষের প্রতিক্রিয়া সত্যি উৎসাহ যোগাবে আমাদের বাবা মা কন্যা সন্তানসহ দেশের সকলস্তরের জনসাধারণকে ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories