বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে আয়ের সুযোগ, পাবেন ভাতাও

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার

৪৮ জেলার শিক্ষার্থীদের বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর। এ জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি হতে কোনো ফি লাগবে না। দিনে ভাতা মিলবে। এ ব্যাচের প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা ১২০৭-এর মাধ্যমে হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
আগামী ১ জানুয়ারি ২০২৬ হতে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত ৩ মাস (দৈনিক ৮ ঘন্টা) মেয়াদি ৬০০ ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত ৪৮টি জেলার ১৮ হতে ৩৫ বছর বয়সীরা আবেদনের সুযোগ পাবেন।
যেসব জেলার সুযোগ পাবেন
ঢাকা বিভাগ- নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর,
ময়মনসিংহ বিভাগ- ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা।
চট্টগ্রাম বিভাগ- চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া। রাজশাহী বিভাগ- চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ।
খুলনা বিভাগ- খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া।
রংপুর বিভাগ- রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়।
বরিশাল বিভাগ- বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা। সিলেট বিভাগ- হবিগঞ্জ ও মৌলভীবাজার।
কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে ভাতা পাবেন। প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে।
তিন মাসব্যাপী এ কোর্সে সপ্তাহে ছয় দিনেই প্রতিদিন আট ঘণ্টা করে ক্লাস করতে হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে। মোট ৭৫টি ক্লাস হবে ৬০০ ঘণ্টায়। কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ক্লাসের উপস্থিত হয়ে ক্লাস সম্পন্ন করতে হবে।
অনলাইনে দরখাস্ত আগামী ১৫-১২-২০২৫ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত দাখিল করা যাবে। সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে। বৈধ আবেদনকারীদের মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় অবগত করা হবে, মেসেজের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রাদি সাথে আনতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোন সুযোগ থাকবে না।
বৈধ আবেদনকারীদের আগামী ২০-১২-২০২৫ খ্রি. তারিখে লিখিত পরীক্ষা ও ২১-১২-২০২৫ খ্রি. তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচী এসএমএস এর মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ২৩-১২-২০২৫ তারিখে প্রকাশ করা হবে এবং এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের স্ব-স্ব জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাইপূর্বক ভর্তি করা হবে।
অনলাইনে আবেদনের লিংক: https://e-laeltd.com/48-student-reg-jubo । প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি/কম্পিউটার-এর উপর basic ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories