মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর পুলিশ কমিশনার কর্তৃক টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

দ. কোরিয়ায় ২৬৭ আরোহী নিয়ে দুর্ঘটনার কবলে ফেরি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে ২৬৭ যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে ফেরি। দক্ষিণ কোরিয়া কোস্টগার্ড-এর সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর (বুধবার) যাত্রীদের উদ্ধারের জন্য টহল জাহাজ মোতায়েন করা হয়েছে। রাজধানী সিউল থেকে ৩৬৬ কিলোমিটার দক্ষিণে জিওলা প্রদেশের সিনানের জাংসান দ্বীপের কাছে রাত ৮টা ১৭ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে।
কোস্টগার্ড জানিয়েছে, ২৬ হাজার ৫৪৬ টনের ‘কুইন জেনুভিয়া’ জাহাজটি ২৪৬ যাত্রী এবং ২১ জন ক্রু নিয়ে জেজু দ্বীপ থেকে যাত্রা করার পর বন্দর নগরী মোকপোর দিকে যাচ্ছিল।
গ্রাউন্ডিংয়ের ধাক্কায় পাঁচজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে, তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে টহল জাহাজ পাঠায়।
প্রেসিডেন্টের কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনার বিষয়ে অবহিত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দ্রুত উদ্ধার তৎপরতার নির্দেশ দেন। লি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন প্রাণহানি রোধে দ্রুত পদক্ষেপ নেন এবং উদ্ধার অভিযানের রিয়েল-টাইম আপডেট প্রকাশ করেন যাতে জনগণ আশ্বস্ত হতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ফেরিতে যাত্রী ছাড়াও ১১৮টি যানবাহন ছিল। উল্লেখ্য, দুর্ঘটনা কবলিত এলাকার কাছে ২০১৪ সালে সিউল ফেরি ডুবে যায় এবং দুর্ঘটনায় ৩০০ জনেরও বেশি লোক নিহত হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories