বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

গাইবান্ধার ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা
  • আপলোডের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৩০ বার

গাইবান্ধার ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন পহেলা আগস্ট রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও গাইবান্ধা ফাউন্ডেশনের সভাপতি মো. আবদুল মতিন সম্পাদিত ‘গাইবান্ধার ইতিহাস ও ঐতিহ্য’ এই গ্রন্থটি প্রকাশ করেছে গাইবান্ধা ফাউন্ডেশন। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম,সদর উপজেলা চেয়ারম্যান শাহ সরোয়ার কবির,গাইবান্ধা জেলার সাত উপজেলার নির্বাহী কর্মকর্তা,জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, গ্রন্থের লেখক,মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। ৫’শ ১২ পৃষ্ঠার ‘গাইবান্ধার ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের তৃতীয় সংস্করণের লেখক তালিকায় রয়েছেন আবু জাফর সাবু,মো. আজিজুল ইসলাম খন্দকার,গোবিন্দলাল দাস, মাজহার উল মান্নান,একেএম শফিকুর রহমান,সিদ্দিক আলম দয়াল সহ বেশ কয়েকজন । উল্লেখ্য,”গাইবান্ধার ইতিহাস ও ঐতিহ্য” গ্রন্থটি সর্বপ্রথম ১৯৯৪ সালে এবং দ্বিতীয় সংস্করণ ২০০২ সালে প্রকাশিত হয়। এর আগে ‘গাইবান্ধার ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থ প্রথম প্রকাশিত হয় ১৯৯৪ সালে তৎকালিন জেলা প্রশাসক মো. আব্দুর রাজ্জাকের সম্পাদনায় এবং এর দ্বিতীয় সংস্করটি প্রকাশিত হয় ২০০২ সালে তৎকালিন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর এবং তৃতীয় সংস্করণটি সম্পাদনা করেন বর্তমান জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories