বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, প্রজ্ঞাপন জারি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্রী হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী জুলাই মাসে বিজিবি’র অভিযানে জব্দ করা হলো যেসব চোরাচালানি পণ্য আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে নয় তিনি ছিলেন আপাদমস্তক একজন ক্রীড়া সংগঠক : রিজভী আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: টেস্টের আগের দিন একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া বন্ধুত্বের গান নিয়ে আসছেন এলিটা ও কনা হলিউডের ছবিতে মুখ্যচরিত্রে সায়নী গুপ্ত!

ইউরোপে বিনা খরচে পড়াশোনার সুযোগ, চলছে আবেদন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৮ বার

বিদেশে পড়াশোনার স্বপ্ন এখন আর দূরের নয় বিশেষ করে যদি তা হয় সম্পূর্ণ বিনা খরচে। ইউরোপের অন্যতম জনপ্রিয় উচ্চশিক্ষার গন্তব্য হাঙ্গেরির বিশ্বখ্যাত বৃত্তি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ অর্থায়িত উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে। এই স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশসহ ৯০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা হাঙ্গেরিতে স্নাতক, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন একদম বিনা খরচে।
সুযোগ-সুবিধা
এই বৃত্তি শুধু টিউশন ফি মওকুফ নয়, বরং শিক্ষার্থীদের সম্পূর্ণ শিক্ষাজীবনকে নিশ্চিন্ত করে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পাবেন:
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
মাসিক ভাতা
বিনা মূল্যে আবাসনের ব্যবস্থা
স্বাস্থ্যবিমা
একবারের জন্য যাতায়াত ভাতা
ভাতার পরিমাণ:
ডক্টরাল শিক্ষার্থীরা প্রথম পর্যায়ে মাসে ১,৪০,০০০ ফরিন্ট, দ্বিতীয় পর্যায়ে ১,৮০,০০০ ফরিন্ট পাবেন।
স্নাতক ও মাস্টার্স শিক্ষার্থীরা মাসে ৪৩,৭০০ ফরিন্ট ভাতা পাবেন।
উদ্দেশ্য ও ব্যবস্থাপনা: এই স্কলারশিপ পরিচালনা করে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এবং টেম্পাস পাবলিক ফাউন্ডেশন। এর মূল লক্ষ্য হলো হাঙ্গেরি ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় করা। প্রতিবছর প্রায় ৬০,০০০ শিক্ষার্থী আবেদন করেন, যার মধ্যে শুধুমাত্র মেধাবীরাই নির্বাচিত হন। বর্তমানে ১১,০০০-এর বেশি শিক্ষার্থী এই স্কলারশিপের আওতায় হাঙ্গেরিতে পড়াশোনা করছেন।
যে বিষয়গুলোতে পড়ার সুযোগ রয়েছে: এই বৃত্তির আওতায় ইংরেজি মাধ্যমে ৮০০টিরও বেশি প্রোগ্রামে আবেদন করা যায়। জনপ্রিয় বিষয়গুলোর মধ্যে রয়েছে:
ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি
কম্পিউটার সায়েন্স ও আইটি
হেলথ সায়েন্স
ইকোনমিকস
কৃষি, বায়োটেকনোলজি, খাদ্যনিরাপত্তা
আর্টস, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টসহ আরও বহু বিষয়
প্রোগ্রামের মেয়াদ
স্নাতক (Bachelor): ২–৪ বছর
মাস্টার্স (Master’s): ১.৫–২ বছর
পিএইচডি (PhD): ৪ বছর
ওয়ান-টায়ার মাস্টার্স: ৫–৬ বছর
প্রিপারেটরি কোর্স (হাঙ্গেরিয়ান ভাষায়): ১ বছর
যোগ্যতা ও শর্তাবলি
আবেদনকারীকে হাঙ্গেরির সহযোগী দেশের নাগরিক হতে হবে, বাংলাদেশ অন্তর্ভুক্ত রয়েছে।
স্নাতক প্রোগ্রামের জন্য: মাধ্যমিক সার্টিফিকেট।
মাস্টার্সের জন্য: স্নাতক ডিগ্রি।
পিএইচডির জন্য: মাস্টার্স ডিগ্রি।
ভালো একাডেমিক রেকর্ড থাকা আবশ্যক।
আবেদনকারীদের নিজ দেশের নোমিনেটিং অথরিটি যেমন—হাঙ্গেরিয়ান দূতাবাস বা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদন ফরম
সিভি (CV)
পাসপোর্ট কপি
রিকমেন্ডেশন লেটার
মোটিভেশন লেটার
ভাষার দক্ষতার প্রমাণপত্র আইইএলটিএস বা টোফেলের সমমান
মেডিকেল সার্টিফিকেট
একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট
আবেদনের নিয়মাবলি
পুরো আবেদনপ্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। সর্বোচ্চ দুটি প্রোগ্রামে আবেদন করা যাবে। আবেদন জমা দিতে হবে হাঙ্গেরি সরকারের অফিশিয়াল ওয়েবসাইটের পোর্টালে। একই সঙ্গে নিজ দেশের প্রেরণকারী কর্তৃপক্ষের (নোমিনেটিং অথরিটি) মাধ্যমেও আবেদন জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৬।
ফলাফল ঘোষণা: জুনের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories