মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর পুলিশ কমিশনার কর্তৃক টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

কানাডার টরন্টোতে ঢাকা বিশ্ববিদ‍্যালয় ফোরামের উদ্যোগে ক‍্যারিয়ার সেমিনার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার

কানাডায় স্বপ্নের চাকরি পেতে যে সব প্রতিকুলতার সম্মুখীন হন প্রার্থীরা, তা চিহ্নিত করা ও প্রতিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডার উদ্যোগে টরন্টোর বাঙালীপাড়াখ্যাত ড্যানফোর্থের এক্সেজপয়েন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ফোরামের ৩য় ক্যারিয়ার সেমিনার। স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যারিয়ার সেমিনারে সভপতিত্ব করেন ফোরামের বর্তমান সভাপতি রোকেয়া সুলতানা ও সেমিনারটি পরিচালনা করেন সাবেক সভাপতি আব্দুল হালিম মিয়া।
কানাডায় আগত নুতন ইমিগ্রান্ট, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা তরুণ যুবক এবং যারা নিজেদের ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট নন, বদলাতে চান কিন্তু উপায় খুঁজে পাচ্ছেন না তাদেরকে নানা ধরনের পরামর্শ দিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্টারিও প্রদেশের এমপিপি ডলি বেগম।
এছাড়াও বক্তব্য রাখেন সিআইবিসি ব্যাংকের সাবেক পরিচালক ও ব্যবসায়ী খালিকুজ্জামান, স্টেইট স্ট্রীট কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ও সিআইবিসি মেলন ব্যাংকের সাবেক পরিচালক নাজমুল খান, ইউনিভার্সিটি অব টরন্টোর সহযোগী অধ্যাপক ড.সাফি ভুইয়া, মিনিষ্ট্রি অব হেলথের ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের সুপারভাইজর মোশারফ খান, বায়েসের কো-ফাউন্ডার ও নির্বাহী পরিচালক ইমাম উদ্দীন, ফোরামের সাবেক সভাপতি ব্যারিষ্টার কামরুল হাফিজ, আমানেক্স ফাইনানসিয়াল এন্ড ইনভেষ্টমেন্ট টেকনোলজি কানাডার সিইও মোহাম্মদ রাব্বি, এবং ফোরামের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম হিরু। উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহীদুল ইসলাম মিন্টুসহ আরও অনেকে।
বাংলাদেশি বংশোদ্ভূত এমপিপি ডলি বেগম তার বক্তব্য শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডার দীর্ঘ ২০ বছর যাবত নানান সমাজসেবামুলক কর্মকাণ্ডের জন্য সভাপতি রোকেয়া সুলতানার হাতে মনোরম ক্রেষ্ট তুলে দেন।
অনুষ্ঠানটি সর্বাত্মক সফল করার জন্যে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন আখতার জামান, সহযোগিতা করেন তানজিলা আমিন, খোন্দকার সোহেল, সাজেদুন নাহার, হাবিবুল্লাহ পারভেজ, আসমা হক, নুরন নাহার, রুমানা আহমেদ প্রমুখ।
সবশেষে আগামী ১৫ই নভেম্বর দু:স্থদের মধ্যে গরম কাপড় বিতরণ, ফেব্রুয়ারিতে মহান একুশে পালন ও পবিত্র রমজানে ইফতার পার্টির কর্মসুচি সফল করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories