সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

একতা কাপুর ভাইকে পুলিশে দিতে গিয়েছিলেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৯০ বার

বলিউডের তারকা ভাই-বোন জুটি তুষার কাপুর ও একতা কাপুর। বোন একতার হাত ধরেই সিনেমা জগতে তুষার। ভাইয়ের ক্যারিয়ার গড়ে দিতে একাধিক সিনেমাও প্রযোজনা করেন একতা।

এই ভাইকেই এক সময় পুলিশের হাতে তুলে দিতে গিয়েছিলেন একতা ? অনেক আগের ঘটনা। তখন দুজনেরই বয়স কম। পরিবারের সঙ্গে তিরুপতি বেড়াতে গিয়েছিলেন তারা। সেখানেই ঝগড়া বাঁধে ভাই-বোনের। রেগে দিদির নাকে ঘুসি মেরে বসেন তুষার। তখন নিজেকে সামলাতে না পেরে পুলিশকে ফোন করে বসেন একতা। শেষ মেশ যদিও ভাইকে পুলিশের হাতে তুলে দেননি বোন।

কপিল শর্মার চ্যাট শো-তে এসে নিজেদের শৈশবকে এভাবেই বর্ণনা করছিলেন তুষার। ছোটবেলা থেকেই ডানপিটে ছিলেন দুই তারকা। স্কুলে গিয়েও মারপিট করতেন দুজনে। এমনকি মারামারি করতে গিয়ে একে অপরের জামার বোতামও টেনে ছিঁড়ে ফেলতেন। এমন খুনসুটি আর ঝগড়াতেই কেটেছে একতা-তুষারের শৈশব। উল্লেখ্য, বলিউড অভিনেতা জিতেন্দ্র এবং গীতা কাপুরের জ্যেষ্ঠ কন্যা একতার জন্ম ১৯৭৫ সালে। তার এক বছরের মাথায় জন্ম তুষার কাপুরের। পরবর্তীতে দু’জনেই বলিউডে নিজেদের জায়গা শক্ত করে নেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories