শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

সংস্কারের মৌলিক প্রস্তাবে আপত্তি ফ্যাসিবাদী ধারণাকে আঁকড়ে ধরার বহিঃপ্রকাশ : রাকসু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার
সংস্কারের মৌলিক প্রস্তাবে আপত্তি ফ্যাসিবাদী ধারণাকে আঁকড়ে ধরার বহিঃপ্রকাশ : রাকসু

ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের ভিত্তিপ্রস্তর হিসেবে জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই সনদ’র আইনি স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। সোমবার (৩ অক্টোবর) রাকসুর ভিপি, জিএস ও এজিএস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে সংস্কারবিরোধী মনোভাব ত্যাগ করে জাতীয় ঐক্যের প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে রাকসু।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল জুলাই গণহত্যার বিচার, শহিদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা, রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার এবং অবাধ জাতীয় নির্বাচন আয়োজন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এসব বিষয়ে তেমন অগ্রগতি হয়নি। বরং কিছু রাজনৈতিক দল সংস্কার প্রক্রিয়ার মৌলিক প্রস্তাবগুলোতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করছে। বিশেষভাবে বিএনপি উচ্চকক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) ভিত্তিক আসন বণ্টনের প্রস্তাব, মেধাভিত্তিক পিএসসি নিয়োগ, বিচারপতি ও সাংবিধানিক পদে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশনের স্বাধীনতার প্রশ্নে আপত্তি জানিয়েছে। এসব আপত্তি মূলত পুরোনো প্রথা ও ফ্যাসিবাদী ধ্যানধারণাকে আঁকড়ে থাকারই বহিঃপ্রকাশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে গঠিত জুলাই সনদ কেবল রাজনৈতিক দলগুলোর সমঝোতার ফসল নয়, এটি গোটা জাতির ন্যূনতম ঐকমত্যের দলিল। তাই এই সনদকে সাংবিধানিক মর্যাদা দেয়া এখন সময়ের দাবি। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন দেশে এক ধরনের কর্তৃত্ববাদী ব্যবস্থা প্রতিষ্ঠা করে, যা ক্রমেই ফ্যাসিবাদী রূপ নেয়। ক্ষমতা টিকিয়ে রাখতে সংবিধান পরিবর্তন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ এবং দমন–নিপীড়নের মধ্য দিয়ে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করা হয়। সেই ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের ফলেই সংঘটিত জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে জুলাই সনদই হবে পরিবর্তনের নীলনকশা।
সংস্কার কেবল রাজনৈতিক দলের এজেন্ডা নয়, এটি সমগ্র জাতির দাবি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের মতামত যাচাই করে প্রকৃত অংশীদারিত্ব নিশ্চিত করাই গণতান্ত্রিক সরকারের দায়িত্ব। তাই জুলাই সনদ বিষয়ে গণভোট আয়োজন এখন জরুরি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নই বর্তমান সরকারের প্রধান দায়িত্ব। দলীয় বিবেচনা নয়, জনগণের আকাঙ্ক্ষাই হতে হবে সব সিদ্ধান্তের ভিত্তি। তাই আমরা সরকারকে আহ্বান জানাই, দ্রুততম সময়ে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিয়ে গণভোটের উদ্যোগ নিন। দুই দশক ধরে ভোটাধিকারবঞ্চিত জনগণের কাছে জাতীয় নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নতুন বাংলাদেশ বিনির্মাণেও জুলাই সনদ সমানভাবে তাৎপর্যপূর্ণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories