শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

অন্তর আমার সরলতার সুযোগ নিয়ে সর্বনাশ করেছে

জেলা প্রতিনিধি, জামালপুর
  • আপলোডের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১১৮ বার

জামালপুরের বকশীগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে দুই দিন ধরে অনশন করছেন অনার্স পড়ুয়া এক কলেজ ছাত্রী। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে প্রেমিক ইলিয়াস হক ওরফে অন্তর চম্পট দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বগারচর ইউপির খাসের গাঁও গ্রামে।

জানা যায়, জামালপুর জাহেদা শফি মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীর সঙ্গে পার্শ্ববর্তী খাসের গাঁও গ্রামের শফিউল হকের ছেলে অন্তরের ৯ মাস ধরে প্রেম। মাঝে মধ্যে তারা দুজন একান্ত ভাবেও দেখা করতেন।

কলেজ ছাত্রীর পরিবার জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে অন্তর কলেজ ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। শুক্রবার সকালে অন্তর ফোন করে ওই কলেজ ছাত্রীকে তার বাড়িতে দেখা করতে বলেন। পরে কলেজ ছাত্রী প্রেমিক ইলিয়াস হক অন্তরের বাড়িতে যায় এবং তাকে বিয়ে করার জন্য অন্তরকে বলেন। কিন্তু অন্তর বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিয়ের দাবিতে সেখানেই অনশন শুরু করেন ওই কলেজ ছাত্রী। বিষয়টি জানাজানি হলে ওই এলাকায় তোলপাড় শুরু হয়। অনশন শুরু করার পর প্রেমিক অন্তর বাড়ি থেকে পালিয়ে গেছে।

ওই ছাত্রীর ভাই জানান, বোনকে বাড়ি থেকে বের করে দিতে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। কিছু খেতেও দিচ্ছে না তাকে। বোনকে বাড়ি থেকে বের করতে হুমকি দিয়ে যাচ্ছেন।

ওই কলেজ ছাত্রী জানান, আমার সরলতার সুযোগ নিয়ে অন্তর আমার সর্বনাশ করেছে। আমার অধিকার প্রতিষ্ঠা করেই বাড়ি ফিরব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories