বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

কানাডার ক্যালাগেরিতে পিঠা উৎসব, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার

কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে বারাকা এ্যপায়েরল’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। দিনব্যাপী আয়োজনে ছিল বাংলাদেশি সুস্বাদু বিভিন্ন ধরনের পিঠা। এছাড়াও আয়োজনে ছিল বাহারি রকমের শাড়িসহ নারীদের সাজগোজের নানা রকম সরঞ্জাম। সব মিলিয়ে এক অন্যরকম মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন।
প্রাণের আনন্দে মেতে ছিলেন প্রবাসী বাঙালিরা। ভালোবাসার রং, আড্ডার রং, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য আর ভালোবাসা বিনিময়ে ছিল তৎপর। প্রমাণ মিলেছে প্রবাসী বাঙালিদের একে অপরের আড্ডা আর সান্নিধ্যে আসার। লোকসমাগমের আগমনে ঘটেছিল এক ভিন্ন মাত্রার।
ক্যালগেরির ‘বারাকা এ্যপায়ারেল’র স্বত্বাধিকারী আরিফা রব্বানি বলেন, প্রতি বছরই পিঠা উৎসবের আয়োজন করি। এবার বাংলাদেশ সেন্টারে একটু ব্যতিক্রম আয়োজন করেছি। প্রবাসী বাঙালিদের সম্মিলনে সত্যিই এ এক অন্যরকম ভালোলাগা ও ভালোবাসার আয়োজন। যারা এসেছেন এবং যারা আসতে পারেননি সকলের জন্য শুভ কামনা।
প্রকৃতির বৈচিত্র্যময় আবাহনে বাংলার পথে-প্রান্তরে এখন পিঠা উৎসবের আমেজ। নতুন ধান আগমনে ঘরে ঘরে পিঠাপুলির উৎসব জাগে। বাঙালি জীবনে সংস্কৃতির এই পিঠা উৎসব এক অন্যরকম ভালোলাগার অনুভূতি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories