বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

পরীক্ষার ফি কমছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার
ফি কমছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের কথা বিবেচনায় বিভিন্ন পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ছাত্র-ছাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ফি কমানোর জন্য প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এবং বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারকদের নিয়ে একটি মিটিং করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার (২৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের সঙ্গে এক জরুরি মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেহেতু অনেকেই বর্তমান পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলেছে, সেহেতু অনার্স পার্ট-৪, পাস কোর্স পার্ট-২ এবং আগামী অন্যান্য পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories