বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দেশের বর্তমান পরিস্থিতি ও বিএনপির অবস্থান নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি
মির্জা ফখরুল অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে রাজনৈতিক দলগুলোর মতামত, ভিন্নমত ও নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি। যা দীর্ঘ এক বছরের ধারাবাহিক আলোচনাকে অর্থহীন করার পাশাপাশি প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণার শামিল।
বিএনপি মহাসচিব বলেন, ঐকমত্য হওয়া কয়েকটি দফায় অগোচরে পরিবর্তন এনেছে ঐকমত্য কমিশন। কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলে নেয়নি। এ সময় জাতীয় নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত বিএনপি কোনোভাবেই মেনে নেবে না বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিশনের সুপারিশের বিষয়ে ইতিবাচক হলে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories