বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদিতে আটকে পড়া ভারতীয় যুবকের আর্তনাদ, ‘আমি এখানে মারা যাব, আমাকে বাঁচান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার

সৌদি আরবে আটকা পড়ে দেশে ফিরে যেতে না পেরে এক ভারতীয় যুবকের সাহায্যের আর্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
১ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, চারপাশে ধূ ধূ করছে মরুভূমি। তার মাঝে উটের গলায় লাগানো দড়ি ধরে হাঁটছে এক যুবক। করুণ আকুতি জানিয়ে তিনি বলছেন, ‘আমি বাড়ি ফিরতে চাই। আমাকে সাহায্য করুন। না হলে আমি মরে যাব!
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার এই যুবক অভিযোগ করেছেন, তার কফিল (স্পন্সর) তার পাসপোর্ট আটক করে রেখেছে এবং মৃত্যু পর্যন্ত হুমকি দিচ্ছে। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে সৌদি আরবে থাকা ভারতীয় দূতাবাস। ওই যুবকের ব্যাপারে খোঁজ নেয়া শুরু করেছে তারা।
দিল্লি-ভিত্তিক এক আইনজীবী ভিডিওটি শেয়ার করেন, যেখানে ওই যুবক ভোজপুরি ভাষায় কাঁদতে কাঁদতে নরেন্দ্র মোদী ও এস জয়শঙ্করের দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানান।
ভিডিওতে কাঁপা গলায় ওই যুবক বলেন, আমার গ্রাম আল্লাহাবাদে… আমি সৌদি আরবে এসেছি। কফিল আমার পাসপোর্ট রেখে দিয়েছে। আমি দেশে ফিরতে চাই বলতেই আমাকে হত্যার হুমকি দিচ্ছে। ভিডিওটা সবাই শেয়ার করুন, প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাক। আমাকে বাঁচান… আমার মায়ের কাছে ফিরতে হবে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভিডিওটির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। তবে বিষয়টি নজরে নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে শুরু করেছে ভারতীয় দূতাবাস।
এদিকে ভিডিওটি এমন এক সময় সামনে এসেছে যখন সৌদি আরব বহুল সমালোচিত কাফালা ব্যবস্থা বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। দীর্ঘদিন ধরে এই ব্যবস্থায় বিদেশি শ্রমিকদের জীবনযাত্রা, ভিসা ও কর্মস্থল নিয়ন্ত্রণ করত নিয়োগকর্তারা। মানবাধিকার সংগঠনগুলো এ ব্যবস্থাকে আধুনিক দাসত্বের সঙ্গে তুলনা করে আসছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories