শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদনের শেষদিন আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদনের শেষদিন আজ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদনের শেষদিন আজ। কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিতে গত ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
সম্প্রতি প্রকাশিত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের অনলাইনে https://rescrutiny.eduboardresults.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তবে কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। এ ক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিতে হবে। আর দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
এর আগে গত ১৬ অক্টোবর একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ বছর এইচএসসিতে পাশের হার ৫৮ দশমিক ৮৩। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। যেখানে গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। এই হিসাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।
এদিকে এইচএসসির ফল প্রকাশের একমাসের মধ্যেই খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, এইচএসসির ফল প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের নিয়ম রয়েছে। এই হিসাবে আগামী ১৬ নভেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।
অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার আরও জানিয়েছেন, যাদের ফল পরিবর্তন হবে, তাদের এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে। এছাড়াও সংশোধিত ফল বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories