বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) ভোরে জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
নিহতের নাম হাসান বাবু (২০)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
নিহতের বাবা জামাল উদ্দিন বলেন, হাসান বাবু চার বছর আগে উন্নত জীবনের আশা সৌদি আরব যান। সে গত চার বছর ধরে সৌদি আরবের জেদ্দা শহরের একটি কোম্পানির গাড়ি চালকের চাকরি করত। সোমবার সৌদি আরবের সময় ভোরে গাড়ি নিয়ে বের হলে দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মা ফাতেমা বেগম বলেন, ছেলেটা আমাদের সুখের জন্য সৌদি আরব যায়। সেখান থেকে দুপুরের দিকে তার সঙ্গে থাকা আরেক গাড়িচালক ফোন দিয়ে জানায়, সড়ক দুর্ঘটনায় বাবু মারা গেছে।
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আপনারা আমার ছেলেকে এনে দেন, আমি তাকে দেখব

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories