বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভয়ঙ্কর এক নারী টিকটকার গ্রেফতার

জেলা প্রতিনিধি, চট্রগ্রাম
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২১৫ বার

ছিনতাই কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে ভয়ঙ্কর এক নারী টিকটকারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাতে থানার আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ফারজানা সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকার হিসেবে পরিচিত। কিন্তু তিনি বাস্তবে একজন ছিনতাইকারী। তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। দুইদিন আগে তার স্বামী রুবেলকেও অস্ত্র ও ছোরাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধেও বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। বর্তমানে রুবেল পুলিশের রিমান্ডে রয়েছে।

পুলিশ আরও জানায়, ফারজানা দুর্ধর্ষ ছিনতাইকারী। কিশোরদের নিয়ে তার নিজস্ব একটি ছিনতাইকারী দলও আছে। সে নারী ও পুরুষের কাছ থেকে আলাদা কৌশলে ছিনতাই করে। একা চলাচলরত কোনো পুরুষকে প্রথমে টার্গেট করে। এরপর ঠিকানা জিজ্ঞাসা করার নামে তাকে থামায়। থামলেই ছোরা দেখিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল দিয়ে দিতে বলে, নতুবা তার বিরুদ্ধে ‘ইভটিজিং ও ‘যৌন’ হেনস্থার অভিযোগ আনার হুমকি দেয়। এতে ভয়ে সবকিছু দিয়ে দেয় ভুক্তভোগীরা।

আবার নারীদেরও একই কৌশলে থামিয়ে গলার চেইন ও কানের দুল ছিনতাই করে ফারজানা। এক্ষেত্রে অনেকের কান ছিড়ে যায় এবং গলা কেটে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতার ফারজানার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories