বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

আমিরাতের দুই বাংলাদেশি স্কুলে এইচএসসিতে পাসের হার ৯৫ শতাংশের বেশি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার
আমিরাতের দুই বাংলাদেশি স্কুলে পাসের হার ৯৫ শতাংশের বেশি

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কারিকুলামে পরিচালিত দুই শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে আবুধাবিভিত্তিক শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এবং আল-আইন ভিত্তিক বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল। দেশটির বাংলাদেশি প্রবাসীদের সন্তানদের শিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠান দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
আবুধাবিভিত্তিক শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের মোট ৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৪৩ জন পাস করেছেন এবং মাত্র ১ জন অনুত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ।
এ বছর বিদ্যায়লটি থেকে ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তাদের মধ্যে আয়েশা আক্তার সান্তা, মরিয়ম জান্নাত, মোহাম্মদ আনিক উদ্দিন, মোহাম্মদ আসিনুর ফাহাদ, মোহাম্মদ আশরাফ হোসাইন, শরীফ হাসান সাজিব ও আবরাহী মাহতাব (গোল্ডেন) বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন।
ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল কিরণ আখতার বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য আমাদের জন্য গর্বের। নিয়মিত অধ্যবসায়, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে।
এদিকে আল-আইন ভিত্তিক বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকেও প্রকাশিত হয়েছে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল। এ বছর মোট ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৩ জন বিজ্ঞান বিভাগের ও ৬ জন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী। ফলাফলে দেখা যায়, ১২ জন বিজ্ঞান বিভাগের ও ৫ জন ব্যবসায় বিভাগের শিক্ষার্থী পাস করেছেন। মোট পাসের হার ৮৯ শতাংশ। এদের মধ্যে দু’জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, তারা বিজ্ঞান বিভাগ ও ব্যবসায় শিক্ষা বিভাগের।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ফলাফল আমাদের শিক্ষার্থীদের পরিশ্রম ও শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টার প্রতিফলন। আগামী বছর আরও ভালো ফলের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।
ফলাফল তথ্যানুযায়ী দুটি স্কুল মিলিয়ে মোট ৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, এর মধ্যে ৬০ জন পাস করেছেন। সম্মিলিত পাশের হার দাঁড়িয়েছে প্রায় ৯৫ দশমিক ২৪ শতাংশ।
প্রসঙ্গত, প্রবাসে বাংলাদেশি কারিকুলাম অনুসারে পরিচালিত এসব বিদ্যালয়ের সাফল্য প্রবাসী অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের সঞ্চার করেছে। শিক্ষাবিদদের মতে, প্রবাসের সীমাবদ্ধতার মধ্যেও এ ধরনের ফলাফল প্রমাণ করে, বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় সক্ষম হয়ে উঠছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories