মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি লন্ডন প্রবাসীদের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার

নোয়াখালিকে বিভাগ ঘোষণার দাবিতে গত সোমবার (১৩ অক্টোবর) লন্ডন হাইকমিশনে বৈঠক করেছে যুক্তরাজ্যে বসবাসরত গ্রেটার নোয়াখালীর প্রবাসীরা। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেছেন তারা। এতে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরকে একত্র করে ‘নোয়াখালী বিভাগ’ ঘোষণার জোর দাবি জানানো হয়েছে।
আইঅন টিভির সিইও আতাউল্ল্যাহ ফারুকের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন হাইকমিশনার আবিদা ইসলাম। এসময় আলোচনায় অংশ নেন, এ কে আজাদ, ডক্টর ফয়েজ মাহমুদ, ডক্টর গোলাম কবির, ব্যারিস্টার মোহাম্মদ মজিবুল হক, এম এ সালাম (ভিপি হারুন), মোতাহের হোসেন লিটন, ডক্টর মনোয়ার হোসেন, ক্যাপ্টেন গোলাম কিবরিয়া, মোজাহিদুল ইসলাম, আবু নাসের মোহাম্মদ মুজাহিদ সহ আরও অনেকে।
এসময় উপস্থিত ছিলেন, আশরাফ উদ্দিন, আনোয়ার চৌধুরী, আব্দুল হক রাজ, আব্দুর রব, আবুল হোসেন জসিম, আলি আকবর খোকন, রাকিব হোসেন-সহ গ্রেটার নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বৈঠক শেষে স্মারকলিপিটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, প্রায় এক কোটি মানুষের বসবাস, শক্তিশালী অর্থনীতি, সমৃদ্ধ ইতিহাস ও বিশাল প্রবাসী সমাজ থাকা সত্ত্বেও গ্রেটার নোয়াখালী এখনও প্রশাসনিক অবহেলায় পিছিয়ে আছে। দূরবর্তী চট্টগ্রাম বিভাগের অংশ হিসেবে থাকার কারণে উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও সেবা প্রদানে বিলম্ব ঘটছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, স্বতন্ত্র নোয়াখালী বিভাগ গঠন করা হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থানীয় শাসনব্যবস্থা আরও কার্যকর হবে। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের জনগণ দীর্ঘদিন ধরে এই দাবির পক্ষে আন্দোলন করে আসছে।
প্রবাসীরা দাবি করেন, নোয়াখালী বিভাগের সম্ভাবনা অপরিসীম—এলাকার কৃষি, মৎস্য, লবণ উৎপাদন ও সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস সম্পদ দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে পর্যটন ও নৌবাণিজ্যের বিকাশেও এটি হতে পারে একটি নতুন কেন্দ্র।
স্মারকলিপিতে আরও বলা হয়, প্রবাসী নোয়াখালীবাসীরা প্রায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ও বার্ষিক ২ থেকে ২.৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন, যদি নোয়াখালীকে পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে ঘোষণা করা হয়।
তারা সতর্ক করে বলেন, গ্রেটার নোয়াখালীকে প্রস্তাবিত কুমিল্লা বা ‘মেঘনা বিভাগ’-এর সঙ্গে একীভূত করা হলে অঞ্চলটি উপেক্ষিত হবে এবং স্থানীয় জনগণের পরিচয় ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।
স্মারকলিপিতে তিনটি সুপারিশ করা হয়েছে—
১. বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে দ্রুত পাঠানো,
২. প্রবাসী ও সরকারের মধ্যে একটি যৌথ গোলটেবিল বৈঠক আহ্বান,
৩. যতো দ্রুত সম্ভব নোয়াখালি বিভাগ গঠনের গেজেট প্রকাশ।
প্রবাসীরা আশা প্রকাশ করেছেন, সরকারের দূরদর্শী নেতৃত্বে নোয়াখালির এ ঐতিহাসিক দাবি শিগগিরই বাস্তবে রূপ নেবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories