বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

ইতালিতে জনপ্রিয়তার শীর্ষে উঠছে প্রবাসী বাংলাদেশিদের রেস্টুরেন্ট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার

ইতালিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে প্রবাসী বাংলাদেশিদের রেস্টুরেন্ট ব্যবসা। ইতালিয় খাবারের সঙ্গে প্রতিযোগিতায় তারা এখন বেশ সফলভাবে নিজেদের জায়গা করে নিচ্ছেন।
ইতালির বানিজ্য নগরী মিলানের প্রাণকেন্দ্র বাংলাদেশি অধ্যুষিত এলাকা পিয়াচ্ছা কাইয়াচ্ছোতে গড়ে উঠেছে একাধিক বাংলাদেশি রেস্টুরেন্ট। অনেকে বিনিয়োগের সুবিধার্থে যৌথভাবে গড়ে তুলেছেন নিজেদের প্রতিষ্ঠান।
তেমনি কয়েকজন উদ্যোগে হাজী বাবুল শরিফ, সৈকত হোসেন, ফরহাদ মুন্সি, মিথুন হাওলাদার, মাসুম হাওলাদার ও রাহাত শরিফ প্রতিষ্ঠা করেছেন ‘বৈশাখী’ নামের রেস্টুরেন্ট। উদ্যোক্তারা জানিয়েছেন, ব্যবসায় সফল হতে তারা কঠোর পরিশ্রম করছেন প্রতিদিনই।
রেস্টুরেন্টটি ইতোমধ্যে এলাকার ইতালিয় খাবারের দোকানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। শুধু বাংলাদেশিরাই নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষও এখন আকৃষ্ট হচ্ছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদে।
উদ্যোক্তাদের দাবি, তাদের এই উদ্যোগে যেমন অনেক প্রবাসীর কর্মসংস্থান হয়েছে, তেমনি দেশের অর্থনীতিতেও যুক্ত হচ্ছে নতুন গতি। বিদেশে বাংলাদেশি খাবারের প্রসার দেশের রেমিট্যান্স প্রবাহকেও আরও বেগবান করছে বলে তারা মনে করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories