বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কেলান্তান রাজ্য সড়ক পরিবহন বিভাগের (জেপিজে) সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ৬ জন বাংলাদেশিসহ মোট ২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজ্যের মেনতারা এনফোর্সমেন্ট স্টেশনে পরিচালিত এই অভিযানে বিদেশিদের মালিকানাধীন কয়েকটি যানবাহনও জব্দ করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান সকাল ৮টায় শুরু হয়, যেখানে দুটি সংস্থার মোট ৪০ জন কর্মকর্তা অংশ নেন। কর্তৃপক্ষের নজর এড়াতে অবৈধ অভিবাসীরা গণপরিবহন ব্যবহার করছে—এমন খবর পেয়েই অভিযানটি চালানো হয়।
আটককৃত ২৪ জনের মধ্যে ৬ জন বাংলাদেশি নাগরিক (পাঁচজন পুরুষ ও একজন নারী) রয়েছেন। এছাড়া আটককৃতদের মধ্যে রয়েছেন পাঁচজন ভারতীয় পুরুষ, দুজন পাকিস্তানি পুরুষ, দুজন মিয়ানমারের নাগরিক, আটজন ইন্দোনেশীয় নাগরিক (এক পুরুষ ও সাত নারী) এবং একজন ভারতীয় নারী।
তদন্তের জন্য আটককৃতদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
ইমিগ্রেশন কেলান্তান এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ অভিবাসী শনাক্তে তাদের অভিযান আরও জোরদার করা হবে। একইসঙ্গে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে, যেন কেউ অবৈধ অভিবাসীদের আশ্রয়, সহায়তা বা সুবিধা না দেন। বিবৃতিতে সতর্ক করা হয়েছে যে অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা দিলে তাদের বিরুদ্ধেও কঠোর ও আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories