শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

অবশেষে ৩৪ দিন পর রোববার খুলছে বাকৃবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দীর্ঘ ৩৪ দিনের স্থবিরতার অবসান ঘটতে চলেছে। আগামীকাল রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাস পরীক্ষা শুরু হবে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯ টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ আবাসিক হলসমূহে উঠতে শুরু করেছে।
এর আগে গত ৩১ আগস্ট কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় শিক্ষার্থী-সাংবাদিকসহ ১৫ আহত হন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেদিন রাত সাড়ে ৯ টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরী সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। পরদিন ১ সেপ্টেম্বর সকাল ৯ টার মধ্যে বিশ্ববিদ্যালয়র আবাসিক হলে অবস্থানরত সকল ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়। এর আগে একইদিন সকাল ১১ টায় কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে সিদ্ধান্ত জানাতে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে একটি একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিলো। দুপুর দেড়টায় শিক্ষা পরিষদ তিন ডিগ্রির প্রস্তাব করলে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ না হওয়ায় উপস্থিত শিক্ষকদের ৮ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
অবশেষে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে গত ২৩ সেপ্টেম্বর অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় এবং হল বন্ধের নির্দেশনা প্রত্যাহার করা হয়। ওইদিন বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলে হয়েছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। তাই আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ শুরু হবে। সংশ্লিষ্ট অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালক মহোদয়গণ পরীক্ষার তারিখ ঘোষণা করবেন। আগামী ৩ অক্টোবর সকাল ৯টা হতে ছাত্র-ছাত্রীরা নিজ নিজ আবাসিক হলসমূহে উঠতে পারবে।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন কোনো বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই সেশনজটের আশঙ্কা দেখা দেয়। যেমনটি কুয়েট দীর্ঘদিন বন্ধ থাকার সময় হয়েছিল। তবে বাকৃবি প্রশাসন ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সমঝোতায় পৌঁছানো শিক্ষার্থীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে। গত ২৩ সেপ্টেম্বরেই ক্যাম্পাস খোলার ঘোষণা দেয়া হয়েছিল, যা সবার প্রত্যাশিত সিদ্ধান্ত ছিল। বিশ্ববিদ্যালয় পুনরায় চালু হওয়ার পর শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই আরও দায়িত্বশীল আচরণ করবেন, যাতে শিক্ষার পরিবেশ শান্তিপূর্ণ ও স্বাভাবিক থাকে।
বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম জানায়, দীর্ঘ ৩৫ দিন পর বাকৃবি ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে এতে আমরা আনন্দিত। যদিও আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল গত ৭ সেপ্টেম্বরেই, ফলে সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছিল। তবুও আমরা আশাবাদী, নিয়মিত ক্লাস ও পরীক্ষা চালুর মাধ্যমে সেই আশঙ্কা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক নিরাপত্তা নিয়ে আমাদের উদ্বেগ এখনো রয়ে গেছে। গত কয়েকদিনে বহিরাগতদের সংশ্লিষ্টতায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা আশা করি, প্রশাসনের কার্যকর পদক্ষেপে এমন ঘটনা আর ঘটবে না এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ থাকবে।
একই অনুষদের অন্য এক শিক্ষার্থী মো. আলিফ রিয়াদ খান বলেন, দীর্ঘ বিরতির পর ক্লাস শুরু হওয়াটা সবার জন্য স্বস্তিদায়ক। এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটেছে। শিক্ষাজীবনের স্থবিরতা কাটিয়ে এখন সবাইকে আরও দায়িত্বশীল ও সহনশীল হতে হবে, যাতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় থাকে। পাশাপাশি সেশনজট নিরসনে প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আগামীকাল থেকে ক্যাম্পাস খুলছে। দীর্ঘ বিরতির পর খুলতেছে, অতীতে কি হয়েছে আমরা আর পিছনে না তাকাই। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ইতিবাচক ভাবে আমরা সকলে অগ্রসর হই, এটাই এখন সবচেয়ে প্রয়োজন। আমাদের লক্ষ্য হবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং আগের চেয়েও উন্নত এক বাকৃবি গড়ে তোলা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories