শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

এ্যাবের আংশিক কমিটিতে বাকৃবি ও শেকৃবির নাম ভুল, শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার

বিএনপির কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিষ্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ড. কামরুজ্জামান কায়সার এবং সদস্য সচিব হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহাদত হোসেন বিপ্লব মনোনীত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়।
তবে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বাকৃবির নাম ‘ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়’ এবং শেকৃবির নামের বানান ভুল করে ‘শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়’ লেখা হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে। নিজের বিশ্ববিদ্যালয়ের নামের ভুল দেখে অনেক সাবেক শিক্ষার্থী মর্মাহত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশের অন্যতম বৃহৎ জাতীয় দলের এমন ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে তাদের আরও সতর্ক ও সচেতন আচরণ করা উচিত ছিল।
শিক্ষার্থীরা আরও বলেন, ‘এ ধরনের কাজে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’
এই বিষয়ে বাকৃবি স্নাতকোত্তর শিক্ষার্থী মেজবাউল হক (মিজু) বলেন, আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ।এবং অভিনন্দন জানাচ্ছি যারা দায়িত্ব পেয়েছেন। তবে দুঃখের বিষয় ‘ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়’ নামে তো কোন বিশ্ববিদ্যালয় নেই। যারা দায়িত্বশীল জায়গায় আছেন আশা করি তারা সংশোধন করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের জায়গায় ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়’ লিখবেন।
এছাড়াও আহ্বায়ক কমিটিতে আরও বাকৃবি থেকে যুগ্ম আহবায়ক-১ পদে শাহাদত হোসেন চঞ্চল, যুগ্ম আহবায়ক-৩ পদে ড. শফিকুল ইসলাম শফিক এবং শেকৃবি থেকে যুগ্ম আহবায়ক-২ পদে অধ্যাপক আবুল বাশার ও সদস্য (দপ্তরের দায়িত্বে) পদে অধ্যাপক জমশেদ আলম মনোনীত হয়েছে।
উল্লেখ্য উক্ত আংশিক কমিটিকে আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে ৫১ (একান্ন) সদস্যে উন্নীত করে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories