সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় বাড়ল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় বাড়ল

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির জন্য অনলাইন আবেদনের সময় ৩১ অক্টোবর, ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এমফিলের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং পিএইচডির জন্য ২ হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহের শেষ সময় ৫ নভেম্বর, ২০২৫।
উল্লেখ্য, আগামী ১ জানুয়ারি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ গবেষকদের কোর্সওয়ার্ক বা গবেষণা কার্যক্রম শুরু হবে। এ ক্ষেত্রে ভর্তি বিজ্ঞপ্তি ছাড়াও অনলাইন আবেদন ফরম ও ভর্তি সংক্রান্ত সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories