রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

টঙ্গীর অগ্নিকান্ডে মারা গেলেন আরেক ফায়ার ফাইটার খন্দকার জান্নাতুল নাঈম

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার

গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেটে ঈসমাইল হোসেনের ফেমাস ক্যামিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭)। এ নিয়ে এ ঘটনায় ৩ ফায়ার ফাইটারসহ মারা গেছেন ৪ জন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে একই ঘটনায় অগ্নিদগ্ধ ফায়ার সার্ভিসের ২ সদস্য শামীম আহম্মেদ, নুরুল হুদা এবং বাবু নামে এক দোকান কর্মচারি নিহত হন।
খন্দকার জান্নাতুল নাঈম শেরপুর জেলার নকলা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের খন্দকার বাড়িতে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। এক সন্তানের জনক জান্নাতুল নাঈমের বাবা খন্দকার মোজাম্মেল হক এবং মা দেলোয়ারা বেগম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories